
মোঃমাহাবুব হাসান
উপজেলা প্রতিনিধি
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাছের আড়ৎসহ প্রায় ৬টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বাজারের মৎস্য ব্যবসায়ী মালেক আকনের মাছের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই আকন মৎস্য আড়তের দোতালায় আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের অন্যান্য মাছের আড়ৎ এবং চায়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, গ্যারেজসহ প্রায় ৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।