
পঞ্চগড় সদর উপজেলা প্রতিনিধি মো নয়ন আলী
পঞ্চগড় উপজেলার অমরখানা ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামে ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছে। স্থানীরা আশংকা করছে আবাদি জমি ভরাট করা হলে। আবাদি জমির পরিমাণ কমে যাবে।যেসব স্থানে ভেকু দিয়ে মাটি কাটা হয়েছে ,, সোনার বান, সেনপাড়া, প্রধান পাড়া, কমলাপাড়া, সহ আর অনেক জায়গায়।
সরেজমিনে গেলে দেখা যায় যে, আবাদি জমি ভরাট করা হচ্ছে, সেই সাথে আবাদি জমি খনন করে পুকুর করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাটি ব্যবসায়িকেরা পুরাতন পুকুরের মাটি ভেকু দিয়ে খনন করে, আবাদি জমি ভরাট করে থাকে। আর ও জানা যায় পুকুর খনন করতে পুকুরের মালিকের কাছে টাকা না নিয়ে পুকুর খনন করে থাকে। প্রতি টলি মাটি বিক্রি করা হচ্ছে ৪০০থেকে ৫০০টাকা পর্যন্ত।
অমর খানা ইউনিয়ন পরিষদের ভুমি অফিস থেকে জানা যায়,তহসিলদার বলেন আমরা অনেক জায়গায় ভেকু দিয়ে মাটি কাটার খবর পাচ্ছি। সাথে সাথে আমরা ঘটনা স্থানে গিয়ে ব্যবস্থা গ্রহণ করি। এবং কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন আমরা বারবার বাঁধা দেওয়ার পরও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যার কে বিষয় টা জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।