1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৮১ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মনু)
বিশেষ প্রতিনিধি (নোয়াখালী)

চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যালয়ের কক্ষে ভোটগ্রহণ চলে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার  একাডেমি সুপারভাইজার মো: আমজাদ হোসেন জানান নির্বাচনে ৩৯৪ ভোটারের মধ্যে ৩২৬ ভোট পড়েছে। মোট ভোটারের ৮৩% ভোট কাস্ট হয়েছে।

নির্বাচিতরা হচ্ছেন, সমির উদ্দিন খান ১৫৬ ভোট, জাফর ইকবাল মহিন ১৫৩ ভোট, দেলোয়ার হোসেন সমীর ১৩১ ভোট, শাহরিয়ার রশীদ ১২৫ ভোট, সংরক্ষিত মহিলা প্রার্থী ফাতেমা ইয়াসমিন ১৬৯ ভোট এবং দাতা সদস্য মাসুদ উদ্দিন ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মোট ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় এলাকাবাসী, প্রশাসন, সাংবাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দসহ সকলের প্রতি  বিদ্যালয়ের পক্ষ থেকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচন চলাকালীন সময়ে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মাসুদুর রহমান শিপন, সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন বেল্লাল, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান, সাংবাদিক নুর আলম, ইউপি চেয়ারম্যান হাজি মানিক, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ ও থানার ওসি তদন্ত বিমল কর্মকার উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park