1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

নিকলীতে ০৮ মাদক কারবারির কারাদণ্ড, এলাকাবাসীর অভিযানে ৩ জন আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

সংবাদদাতা: নুরুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জুমার নামাজের পর যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদের মুসল্লি ও সাধারণ জনগণ একত্রিত হয়ে অভিযান পরিচালনা করে মো. ফেরদৌস (৩২), পিতা: বাচার উদ্দিন; আলী আসগর (১৯), পিতা: আলী হোসেন; এবং মো. রবিন (১৯), পিতা: মৃত জয়নালকে আটক করেন। পরে তাদের নিকলী থানায় হস্তান্তর করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী মো. ফেরদৌসকে ৬ মাস, আলী আসগরকে ৩ মাস এবং মো. রবিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালতে একই আইনে গুরুই গ্রামের শামসুজ্জামান (৩০), পিতা: মুখলেছুর রহমানকে ৫ দিনের, নাঈম (২৮), পিতা: মারাজকে ৭ দিনের, অন্তর আলম (২৫), পিতা: অহিদ মিয়াকে ৫ দিনের, শিপন (৩৭), পিতা: মৃত মমিন মিয়াকে ১ মাসের এবং শফিকুল ইসলাম (৪৫), পিতা: মৃত আব্দুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রশাসনের পাশাপাশি ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park