1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নিকলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী—কিশোরগঞ্জ।

“মোস্তফা জানে রহমত পে লাখো সালাম”,দয়াল নবীজীর আগমনে শান্তি এলো ত্রিভূনে —এই শানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে বর্ণাঢ্য জনশে জুলুশ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় আহলে সুন্নাত ওয়াল জামাত, নিকলী উপজেলা শাখার উদ্যোগে নিকলী কলেজ মাঠ থেকে র‍্যালিটি বের হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র‍্যালিতে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলী উপজেলা শাখার সভাপতি ক্বারী নূর মোহাম্মদ আল আবেদী ও সাধারণ সম্পাদক পীরজাদা হজরত মাওলানা তৌহিদুল ইসলাম লাহিন্দী।
এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাইগুন জালাল দরবার শরীফ শাহ আলী জাহান, হজরত মাওলানা আবে কাউসার, দামপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল ইসলাম, কামালপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফুল ইসলাম, কারপাশা ইউনিয়ন শাখার সভাপতি আবু তালেবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ।
র‍্যালিটি “আল্লাহু আকবার”, “ইয়া রাসুল আল্লাহ”, “ইয়া গাউছুল আযম”সহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে নিকলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি পুনরায় নিকলী কলেজ মাঠে এসে শেষ হয়।
র‍্যালি শেষে নিকলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, নৈতিক শিক্ষা ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলী উপজেলা শাখার সভাপতি ক্বারী নূর মোহাম্মদ আল আবেদী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পরে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park