1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

“কাজীস্বাধীন ”
সটাফরিপোর্ট :-

নওগাঁয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় হতদরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৫(সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার ও সভানেত্রী পারভীন।

এসময় মহিলা বিষয়ক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ২১ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি।
আয়োজকরা জানান- বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে। নারীরা এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে তাদের বেকারত্ব দুরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে তারা কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ভাবে লাভবান হবেন।
পরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রেখে এবং বাল্যবিবাহ প্রতিরোধমুলক উঠান বৈঠক করেন প্রধান অতিথি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park