1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

দেশের সেরা হাসপাতাল পরিনত করতে কাজ করে যাচ্ছি -রমেশ চন্দ্র সেন এমপি,

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯১ বার পঠিত

ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, ঠাকুরগাঁও হাসপাতালকে বাংলাদেশের সেরা একটি হাসপাতালে পরিনত করতে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। টেন্ডারে যে সব শর্তাবলী উল্লেখ থাকে সংশ্লিষ্ট ঠিকাদারকে সে সব শর্তাবলী অবশ্যই মানতে হবে। তিনি ২ জুন রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, টেন্ডারে ভুয়া কাগজ দিয়ে আবেদনকারীদের চিহ্নিত করে তাদেরটা বাতিল করতে হবে। আমি যতদিন বেচে থাকবো এই হাসপাতালের জন্য কাজ করে যাব। এই হাসপাতালে রোগীদের অত্যাধিক চাপ থাকে। এই হাসপাতাল রংপুর বিভাগের এক নাম্বার হাসপাতাল রয়েছে। আমরা যাতে বাংলাদেশের ১০টি হাসপাতালের মধ্যে থাকতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারী হাসপাতালগুলোতে সরকারী বিধি মোতাবেক নীতি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বসবাস করতে হবে। ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। নতুন পরিকল্পনার আওতায় ঠাকুরগাঁও সদর অফিসগুলোতে বহি: বিভাগের সীমিত সুবিধা সহ ১০ম তলা বিশিষ্ট কমপ্লেক্স নির্মিত করা হবে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সিরাজুল ইসলাম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: মো: তোজাম্মেল হক, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park