1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

দেড় লাখ টাকা ঘুষ গ্রহনের অভিযোগে দিনাজপুরে জাতীয় গৃহায়ন কতৃপক্ষের উপসহকারী প্রৌকশলী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ
=======================
রিভাইজড প্লান অনুমোদন,খন্ড জমি বরাদ্দ ও প্লটের বানিজ্যিক অনুমোদনে ঘুষ গ্রহনের অভিযোগে জাতীয় গৃহায়ন কতৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
সোমবার (৪মার্চ) বিকাল চারটায় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম ও তদন্তকারী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি এনফোরসম্যান্ট টিম উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলমকে গ্রেফতার করে।
দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে একটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলমের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ে অভিযান চালায় ।
রিভাইজড প্লান অনুমোদন,,খন্ড জমি বরাদ্দ ও বানিজ্যিক অনুমোদনের জন্য উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলম ঘুষ বাবদ দেড় লাখ টাকা অভিযোগকারীর নিকট থেকে গ্রহণ করলে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযানকালে তা তার অফিস কক্ষ হতে উক্ত ঘুষের টাকা ও রেকর্ডপত্র জব্দ করে এবং অভিযুক্ত ব্যক্তিকে নির্বাহী প্রৌকশলীর হেফাজতে দেয়া হয় ।পরবর্তীতে দুদক দিনাজপুর কার্যালয় রেকর্ডপত্র যাচাইবাচাই করে একটি সরাসরি মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করলে কমিশন মামলার অনুমোদনপত্র প্রেরন করেন।এর প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে একটি মামলা রুজু করে সোমবার বিকেলে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park