1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৭ বার পঠিত

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালা আয়োজন করে।
২৭ ফেব্রুয়ারী-২০২৪ মঙ্গলবার সকাল ১১টায় শহরের বালুবাড়িস্থ এমবিএসকে মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুরের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তরসহ নিরাপদ খাদ্য বিষয়ক দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) অমিতাভ মন্ডল ।
প্রধান অতিথি তার বক্তব্যে বাজার থেকে খাবার ক্রয় বা সংগ্রহের সময় সাবধানতা অবলম্বন, পরিষ্কার, পরিচ্ছন্নতা, কাঁচা খাবার, রান্না করা খাবার থেকে আলাদা রাখা, খাবার সঠিক তাপমাত্রায় রান্না ও নিরাপদ তাপমাত্রায় সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর নানা সচেতনতা মূলক বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: শাহ মোঃ শরীফ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা। মুক্ত আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবক আহসান হাবিব প্রধান প্রমুখ। উক্ত কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, দিনাজপুরের বিভিন্ন চাইনিজ ও হোটেল রেস্তোরার মালিক সমিতির প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park