1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য। গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত

=================================
চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে একটি রাইস মিলে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৬সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির পরপরেই অফিস কক্ষের একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নড়েচড়ে বসে পুলিশ।
ডাকাতির পূর্বে তারা মিলের ম্যানেজার ;নৈশপ্রহরীসহ চারজনকে হাত পা বেঁধে রাইসমিলের ভিতরে প্রবেশ করে বিভিন্ন লকার ভেঙে সাড়ে তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ।বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে বুধবার গভীর রাতে ৬জনকে আটক করা হয় ।
বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি)দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম । এসময় তিনি সাংবাদিকদের বলেন গত ১৫ফেব্রুয়ারি দিনাজপুর হাকিমপুর উপজেলার বাসুদেবপুরে শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার সংবাদটি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরপরেই অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম এন্ড অবস্) আবদুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন এর সমন্বিত পরিকল্পনায় সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ পরিদর্শক মোঃ সোহেল রানা সহোযোগিতায় বুধবার দিবাগত গভীর রাতে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।উদ্ধার হয় দেশীয় অস্ত্র,লুণ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ।
আটককৃত হলেন মোঃ আব্দুর রহিম ওরফে পোড়া রহিম(৬৮),মোঃ আলিম হোসেন(৪০); মোঃ শামীম @ পবন(৩০),মোঃ আব্দুস সোহাগ (৩৪),মোঃ ফরিদুল ইসলাম ওরফে মাসুয়া(৪৫) এবং বকুল হোসেন(৫০)।
আটককৃতরা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ।তাদের বিরুদ্ধে গরু চুরি , মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।
এঘটায় ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park