
মোঃ জাকির হোসেন (মনু)
বিশেষ প্রতিনিধি (নোয়াখালী)
থানার হাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর সন্মানিত সভাপতি জনাব ডাঃ মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জনাব মোঃ মনির আহম্মেদ স্বপন ও নির্বাহী সদস্য জনাব অয়াঃ অফিসার মোঃ দেলোয়ার হোসেন থানার হাট হাই স্কুলের প্রাত্তন ছাত্র মোঃ আনিসুল ইসলাম বিশালকে (২০২২ এর ব্যাচ) সাভার সি আর পি হাসপাতালে দেখতে যান ও তার সর্জাপাশে অপেক্ষা করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
থানার হাট হাই স্কুলের প্রাত্তন ছাত্র মোঃ আনিসুল ইসলাম বিশাল মটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন সাভার সি আর পি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার বড় ভাই থানার হাট হাই স্কুলের প্রাত্তন ছাত্র মোঃ ফখরুল ইসলাম (২০০৬ এর ব্যাচ) ২০২৩ এর প্রাত্তন ছাত্র-ছাত্রী পূণমিলনীর অন্যতম স্পন্সর ছিলেন।