1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ডোমারে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১২৪ বার পঠিত

 

এবাদত হোসেন(চঞ্চল)ডোমার,নীলফামারী প্রতিনিধিঃ

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক “- এই স্লোগানকে সামনে রেখে  নীলফামারীর ডোমারে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ জুন সকাল এগারোটায় উপজেলার ভুমি অফিস চত্বরে (০৮-১৪জুন) ২০২৪ইং সপ্তাহব্যাপী এই ভূমিসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফার্মাসিষ্ট সরকার ফারহানা আকতার সুমি  

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম (বিপিএএ)এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী।

এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দল ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ভূমিসেবার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফার্মাসিষ্ট সরকার ফারহানা আখতার সুমি বলেন, বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেবাও স্মার্ট হচ্ছে। এই স্মার্ট সেবা প্রদানের কারণে ডোমারে প্রায় ৫ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park