1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি দবিরুলের রিমান্ড ও জামিন না মঞ্জুর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

চাঁদাবাজি, ভূমি দখল, হত্যা চেষ্টা মামলার আসামী ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাতবারের এমপি দবিরুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক। ২৩ অক্টোবর বুধবার সকালে জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে তোলা হলে এ রায় দেন বিচারক রাজীব কুমার রায়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছে প্রায় ৭১ একর জমি ক্রয় করে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যবসায়ী। পরে ঐ জমিতে প্রতিষ্ঠানের কাজ করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয় আসামিরা। পরবর্তীতে জমি উদ্ধারে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় ঐ ব্যবসায়ীর কাছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয় সাবেক এমপি দবি রুল সহ তার লোকজন।
এ অবস্থায় উপায় না পেয়ে সাবেক এমপি দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন সহ ২৮ জনের নাম উল্লেখ্য সহ আরে ২০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন হাবিবুল ইসলাম বাবলু। পরে আদালতের নির্দেশে বালিয়াডাঙ্গী থানায় গত ১১ সেপ্টেম্বর মামলাটি রুজু করা হয়।
এ মামলায় ২৩ অক্টোবর বুধবার সকালে জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড ও জামিন বাতিল করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারক। মামলার বাদি হাবিবুল ইসলাম বাবলু জানান, রিমান্ড নিলেই সব স্বীকার করতেন। যেহেতু রিমান্ড মঞ্জুর হয়নি। তাই ন্যায় বিচারের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে। এ সময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, হত্যা মামলার আসামি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে তোলা হয় আদালতে। আজ রিমান্ডের শুনানি ছিল। রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারের প্রেরণের নির্দেশ দেন
গত ২ অক্টোবর দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের বিচারিক রহিমা খাতুনের মুখোমুখি করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন দবিরুল ইসলাম। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। সিপিবি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে একই আসনে জয়ী হন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park