
ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ বীর মুক্তিযোদ্ধা ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান আর বেঁচে নেই। তিনি গত রোববার মুম্বাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যু কালে তার বয়স হয়েছিল 75 বছর। দুই মেয়ে তিন ছেলে এবং সহধর্মিণী সহ অসংখ্য অগণিত ব্যক্তিকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন। তিনি সর্বপ্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ঠাকুরগাঁও সদর 2014 সালে।এর আগে তিনি 1নং রুহিয়া ইউনিয়নের 3 বার সফল চেয়ারম্যান ছিলেন। রুহিয়া প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন 1984 সালে 2য় হন 1992 সালে 3য় বার জয় লাভ করেন 1997 সালে। তৈমুর রহমান ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং পরবর্তীতে সিপিবির রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান 90 এর দিকে বিএনপির সংগঠনে যোগদান করেন এবং পরবর্তীতে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপির সভাপতি ছিলেন।তারি ধারাবাহিকতায় তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সবশেষে তিনি জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর