1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৬জন চোরাকারবারিসহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও জ্বালানী আটক।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি (কক্সবাজার)
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরীর দ্বীপ হতে বিপুল পরিমানে খাদ্যদ্রব্য ও জ্বালানী তৈল শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচার হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সংলগ্ন ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অদ্য আনুমানিক ০০৫০ ঘটিকায় নাফ নদীর মোহনায় ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা হতে জব্দ করে। এসময় তল্লাশী চালিয়ে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ০৩ বস্তা বিস্কুট ও আনুমানিক ৩৭ লিটার ডিজেল জব্দ করা হয়। এই অভিযানে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক ০৫ জন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। তারা হলেন মোঃ তৈয়ব (৪৩), মোঃ সলিম (২৬), মোঃ জসিম উদ্দিন (১৮), মোঃ মজিবুল্লাহ (১৮) ও রিদওয়ান (২২)। তারা সকলেই টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ০১ নং ওয়ার্ড এর বাসিন্দা।

এছাড়া একই দিন পৃথক একটি অভিযানে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদী সংলগ্ন বড়ইতলী এলাকায় ০২ টি ডিঙি নৌকায় তল্লাশী চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ০৪ বস্তা ডাল, ০৪ বস্তা চিনি, ০৭ বস্তা ময়দা, ১২০ লিঃ অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ০৪ প্যাকেট চানাচুর, ০৩ প্যাকেট সূজি, ১০ প্যাকেট হুইল সাবান, ০১ প্যাকেট নুডুলস, ০২ প্যাকেট আটা, ০১ কেজি মরিচের গুঁড়ো, ০১ কেজি চিনি, ০৪ কেজি ডাল, ০৫ লিটার পাম ওয়েল, ০২ টি স্টার শীপ দুধ ও অন্যান্য দ্রব্য সামগ্রীসহ ০১ জন চোরাকারবারি আটক করা হয়। যার নাম শফিউল্লাহ (৪৮) এবং তিনি টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকার বাসিন্দা।

জব্দকৃত মালামাল সমূহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত চোরাকারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park