1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

টাংগাইলে সখিপুরে সাবেক সংসদ অনুপম শাজাহান জয় সহ আ.লীগ নেতাদের(১৫০)জনের নামে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার পঠিত

চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান

সরকার পতনের পর সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন গুলোর নেতা-কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে। 
সখিপুর থানার পৌরএলাকায় সারাদেশের ন্যায় বৈষম্য বিরোধী 
 ছাত্র আন্দোলনে অংশ নেওয়া উপজেলার হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে  কয়েকজন শিক্ষার্থী স্থানীয় আওয়ামী লীগের হামলায় গুরুতর জখম ও হত্যার চেষ্টার অভিযোগ এনে ১৬৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু হয়েছে। মামলার বিবরণে জানা যায়,সোমবার রাতে সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়,সাবেক উপজেলা চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার,সাবেক পৌর মেয়র আবু হানিফ আজাদ, কেবিএম রুহুল আমিন, কাজী বাদল,আতিকুল ইসলাম বুলবুল, সুলতান শরীফ পান্না, শিবলী সাদিকসহ অজ্ঞাত ১৫০জনের নামে মামলা দায়ের করে।গত ৩ আগষ্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে উপজেলার সৌখিন মোড় হতে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মিছিল উপজেলা গেইট এলাকায় সাবেক সংসদ সদস্যের উপস্থিতিতে পূর্ব পরিকল্পনা অনুসারে আসামি গণের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়।এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আ.লীগের নেতারা অস্ত্রসহ ধাওয়া করে।পরে শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে পড়লে ছাত্রলীগ নেতা আশিকের হাতে থাকা  পাইপগানের আঘাতে আন্দোলনকারী খোরশেদ গুরুত্বর জখম হয়।অপর আসামি ডিএম সুপ্ত,স্বাধীনের হাতে লোহার পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থী সায়মার মাথায়  আঘাত  চেষ্টা করলে তার পিঠে লাগে।এদিকে আন্দোলনকারী শিক্ষার্থী নদী ও সেলিম আল মামুনকে আ.লীগের নেতারা চাইনিজ কুড়াল দিয়ে কোমরে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়লে বেদম প্রহার করা হয়।মামলার বাদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মুর্শেদুল ইসলাম অন্তর জানান,সকলের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ায় মামলা বিলম্ব হয়েছে।তিনি সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার ও সখিপুরের ইতিহাসে এমন ঘৃণ্যতম অপরাধের প্রতিবাদ ও ন্যায়বিচার দাবি করেন।
এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আইনি প্রক্রিয়া শেষে আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park