
আশুলিয়া প্রতিনিধি
মো:বাবুল হোসেন
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের
টংগীবাড়িতে মহসিন শেখ(৫২) ও তার ছেলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় মহসিন শেখের স্ত্রী বাঁধা দিলে তাকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারং – টংগীবাড়ি ইউনিয়নের নাটেশ্বর গ্রামে।
এ ঘটনায় ৫ জনকে আসামী করে টংগীবাড়ি থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী মহসিন শেখ। আসামীরা হলেন, ১/জাকির হোসেন (৪৫) ২/নাজির হোসেন (৪২) ৩/ মনির হোসেন (৫৫) , তিন জনের পিতা মৃত হাতেম শেখ, ৪/ জুনায়েদ (১৮) পিতা মনির হোসেন ও ৫/ জিয়াসমিন বেগম, স্বামী মনির হোসেন। আসামিরা সবাই টংগীবাড়ি উপজেলা নাটেশ্বর গ্ৰামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিলো,শত্রুতার এক পর্যায় ৩১ মে বিকালে
আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, কাঠের ডাঁসা নিয়ে মহসিন শেখের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মহসিন শেখ গালিগালাজ করতে নিষেধ করলে মহসিনের ওপর হামলা করে, মহসিনকে মারধরের এক পর্যায় মহসিনের স্ত্রী ও ছেলে হৃদয় শেখ এগিয়ে আসলে তাদের কে ও মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টংগীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।