1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইগাতী থানায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মোঃজিয়াউল হক,
শেরপুর প্রতিনিধি,

ঝিনাইগাতী  থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক,চালক ও শ্রমিকদের সাথে সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইগাতী থানার আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ,পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক এবং সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান। এছাড়াও তিনি,লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে সবর্দা গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমদ বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাজু আহমেদ,শহিদুল ইসলাম রজব,সেলিম আহমেদ,সাইফুল ইসলাম,সাংবাদিক জিয়াউল হক, ফকির,সাবেক ছাত্রলীগের সভাপতি ও দূরপাল্লা গাড়ি মালিক মোঃ ফারুক আহমেদ,উপজেলা ট্রাক শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফকির আব্দুল্লাহ আল মামুন,সাবেক চেয়াম্যান ও ট্রাক মালিক আয়োব আলী ফর্সা সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহন মালিক,চালক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এসআই রাজিব শাহা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park