1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ঝিনাইগাতীতে বেশী দামে ধানবীজ ব্রিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মোঃজিয়াউল হক
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে
ভুক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিক।

জানা গেছে, ঝিনাইগাতী সদর বাজারের মের্সাস কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা বেসরকারি কোম্পানি বায়ারের ডিলার হিসেবে এজেড এসটি- ৬৪৫৩ জাতের বীজ গুদামজাত করে। যাহা কোম্পানি কর্তৃক বিক্রয় মূল্য ৬শত ৪০টাকা। কিন্তু ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে দেড় থেকে দু’শত টাকা বেশী নেয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এছাড়া তার কাছে আর কোন বীজ নেই বলে ভ্রাম্যমাণ আদালতকে জানায়। পরে
ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীর গুদামঘর তল্লাশী করে প্রায় সাড়ে তিন হাজার কেজি ধানবীজ মজুদ পায়।
ফলে তথ্য গোপন রাখা এবং অতিরিক্ত দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভুক্তা অধিকার আইনে ৫হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অনিন্দিতা রানী ভৌমিক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park