1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইগাতীতে দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপার ও ৫শিক্ষককে অব্যহতি, শিক্ষার্থী বহিস্কার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪১ বার পঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : দ্বায়িত্ব পালনে অবহেলার দায়ে শেরপুরের ঝিনাইগাতী দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপার ও ৫ শিক্ষককে অব্যহতি, ২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার
(২২ফেব্রুয়ারি)গণিত পরীক্ষা চলাকালে দ্বায়িত্ব পালনে অবহেলার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া এ দন্ডাদেশ দেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন,
কেন্দ্র সচিব ও দিঘীরপাড় ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ উবায়দুল ইসলাম, হল সুপার ও দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী,পানবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম, হলদীবাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. রাজিবুল ইসলাম, গজারীকুড়া ভারুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. নাজমুল হাছান, নাচনমহুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুল্লাহ, বিলাশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোর্শেদা বেগম। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

সুত্র মতে বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে অব্যাহতিপ্রাপ্তরা তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া জানান, পরীক্ষা চলাকলীন সময়ে পরীক্ষার সাথে যুক্ত কোন কর্মকর্তা বা কর্মচারির দ্বায়িত্ব অবহেলা কোন ভাবেই কাম্য নয়। সুন্দর ও সুষ্ট পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park