1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

জনগণের দোরগোড়ায় কার্যকর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ ১৯ আগস্ট, ২০২৬ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা’য় সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক সেবাপ্রার্থীর অভিযোগ, সমস্যা, আবেদন ও পরামর্শ মনোযোগ সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সাপ্তাহিক গণশুনানীকে আরও তাৎক্ষণিক সেবাবান্ধব ও বাস্তবসম্মত করার ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ৫৫ জন চিকিৎসাসেবা সহায়তাপ্রার্থীর জন্য জেলা প্রশাসক, বরগুনা মহোদয়ের আহবানে আজ বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সম্মানিত রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) সশরীরে গণশুনানীতে উপস্থিত থেকে রোগীদের সমস্যার কথা শুনে যথাসম্ভব তাৎক্ষণিক চিকিৎসাপত্র প্রদান করেন এবং ২৫০ শয্যা হাসপাতাল থেকে বিনামূল্যে ঔষধ সরবারহ করেন।

এছাড়াও সেবাপ্রার্থীদের প্রয়োজনীয়তা বিবেচনায় নগদ আর্থিক সহায়তা, শুকনা খাবার এবং প্রয়োজনীয় পরামর্শ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

সাপ্তাহিক গণশুনানি নাগরিকদের সঙ্গে প্রশাসনের প্রত্যক্ষ যোগাযোগের একটি কার্যকর মাধ্যম, যা জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park