1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

চাটখিলের নোয়াখলায় বয়োবৃদ্ধ জেঠার বিরুদ্ধে শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১০ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মনু)
জেলা প্রতিনিধি (নোয়াখালী)

চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রী নগরে ষাটোর্ধ্ব জেঠার বিরুদ্ধে শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগের প্রতিবাদে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চাটখিল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বয়োবৃদ্ধ সিরাজুল ইসলামের (কাজল) মেয়ে রহিমা খাতুন জানায়, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সিরাজুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী তাহমিনা আক্তার সিরাজুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে বলে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় তাহমিনার ১০ বছর বয়সী মেয়ে সুমাইয়া চিপস খেতে ১০টাকা চায় সিরাজুল ইসলামের কাছে। তখন সিরাজুল ইসলাম সন্ধ্যা হয়ে যাওয়াতে ভাতিজি সুমাইয়াকে টাকা না দিয়ে বললো এখন ঘরে চলে যাও, সকালে চিপস কিনে দিবো। এতে সুমাইয়া ঘরে না গিয়ে দোকানে যেতে চাওয়ায় সিরাজুল ইসলাম সুমাইয়ার পিটে থাপ্পড় দিয়ে বলে ঘরে যাও।
এই ঘটনাকে ইস্যু করে তাহমিনা যৌন হয়রানির মিথ্যা নাটক সাজিয়ে চাটখিল থানায় শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগ দায়ের করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park