
বিশেষ প্রতিনিধি:রুহুল আমীন খান (উজ্জ্বল)।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতগাঁওয়ের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের বিশিষ্ট ব্যক্তি, ন্যায়-নিষ্ঠাবান ও আল্লাহওয়ালা বুজুর্গ, আলহাজ্ব নাফিউল হক চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা তবলীগ মারকাজের শূরা সদস্য এবং বিজয়নগর উপজেলার তবলীগের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি বর্তমান হযরত বরুনার পীর সাহেবের বিশিষ্ট খলিফা হিসেবে পরিচিত। দ্বীনের বিভিন্ন কাজে তাঁর আন্তরিক অংশগ্রহণ ও নিবেদিত ভূমিকার কারণে তিনি স্থানীয় ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব।
আলহাজ্ব নাফিউল হক চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমান-মুমিন ও মুমিনাতের কাছে আন্তরিকভাবে নেক দোয়ার আবেদন জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষভাবে দোয়া করা হয়েছে—আল্লাহ তায়ালা যেন আলহাজ্ব নাফিউল হক চৌধুরীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর সকল কষ্ট ও অসুস্থতা দূর করে দেন এবং তাঁকে সুস্থ-সবল অবস্থায় পরিবার, স্বজন ও দ্বীনি কাজের মাঝে ফিরিয়ে দেন। আমিন।