1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

গাজীপুরে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৫ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর উপজেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুরের মোল্লা মার্কেট এলাকায় মিতালি গার্মেন্টসের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মিতালি গার্মেন্টসের ঝুটের গোডাউনে আগুন দেখতে পায় সিকিউরিটি গার্ড। খবর পেয়ে এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা দেড় ঘণ্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে, গুদামে রাখা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park