1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

গাজীপুরের বন থেকে বিদেশি পিস্তলসহ ৩ ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর (গাজীপুর)
গাজীপুর মহানগরের কাশিমপুরে বনের ভেতর ডাকাতির প্রস্তুতির সময় ১টি বিদেশি পিস্তল ২টি রিভলবারসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভেতর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার (২৯ মে) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জিএমপির উপ-কমিশমার (অপরাধ উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো — পাবনা জেলার সুজানগর উপজেলার মনির মোল্লা ওরফে আকু, বগুড়া জেলার গাবতলী উপজেলার মো: বাদশা প্রামানিক, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মো: রাশিদুল ওরফে আল-আমিন।

উপ কমিশনার বলেন, কাশিমপুরের লোহাকৈর-লস্করচালাগামী সড়কের পাশে বনের ভেতর ডাকতদল ডাকাতি করার জন্য অবস্থান করছে। এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ডাকাতদেরকে দুই দিক থেকে ঘেরাও করে। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ৩ জন ডাকাতদলের সদস্যকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে কাশিমপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বিস্ফোরকদ্রব্য, অস্ত্র আইন, মানি লন্ডারিং ও ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park