1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তেঁতুলঝোড়াকে একটি আধুনিক ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য – কাউসার খুলনার দিঘলিয়ায় জামায়াতের ওয়ার্ড সভাপতির ঘরে বোমা বিস্ফোরণ আহত -১ বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকসহ চার আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বেনাপোল বন্দরে আওয়ামী লীগের দোসরদের ঠেকাতে শ্রমিকদের পথসভা। নিকলীতে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পলাতক কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ।

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ময়লাবাহী একটি ট্রাক উল্টে পাশের ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে।

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

এ ঘটনায় অটোরিকশার চালক মারা যান। আহত হয়েছেন ট্রাকচালক। গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মো. নবীন (১৮)। তাঁর বাবার নাম জদু মিয়া। নিহত নবীন পরিবারের সঙ্গে টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আহত ট্রাকচালকের নাম জানা যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর মধুমিতা এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে একটি লেভেল ক্রসিং। সেখানে প্রতিনিয়তই যানবাহন পারাপার হয়। লোকজনও যাতায়াত করেন। গতকাল রাত সোয়া ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী একটি ট্রাক লেভেল ক্রসিংটি পার হচ্ছিল। পাশ দিয়ে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ময়লাবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকটি উল্টে দুমড়েমুচড়ে পাশের একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এ সময় অটোরিকশাটির চালক গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক মো. নবীনকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park