1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধায় (৩) সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২১৭ বার পঠিত

কে এম বাবুল।

গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানির গোঘাটে অবৈধ বালু উত্তোলণ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে মিথ্যা মামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।

এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩ মে) দুপুরে গাইবান্ধার ডিবি রোডে গাইবান্ধা প্রতিবাদী সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় সাংবাদিক শফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- সাংবাদিক রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, অমিতাভস দাশ হিমুন, জাভেদ হোসেন, ইদ্রিসউজ্জামান মোনা ও মামলার শিকার মিলন খন্দকার, মো. সুমন মিয়া, রিয়ন ইসলাম রকি প্রমুখ।

বক্তারা বলেন, বালু উত্তোলনের মাধ্যমে ওই এলাকার প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই সাংবাদিকরা গত ১৭ ফেব্রয়ারি তাদের টেলিভিশন ও সংবাদপত্রে বিষয়টি তুলে ধরেন। পরে তাদের নানাভাবে ম্যানেজের চেষ্টা করে বালুখেকোচক্র ও একটি প্রভাবশালী কুচক্রিমহল। তারা রাজি না হলে সংবাদ প্রচারের আড়াই মাস পর গাইবান্ধা থানায় চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা উচ্চ ও স্থানীয় আদালত থেকে জামিন গ্রহণ করেন। সাংবাদিকরা এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

ভুক্তভোগী সাংবাদিক মিলন খন্দকার জানান, ওই বালুখেকো চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ২০ লাখ টাকা জরিমানা করে। একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলাও করেন। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে মামলাটি দায়ের করা হয়। তিনি ওই চক্রের প্রধান মামলার বাদী জাহাঙ্গীর মিয়াসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরে সমাবেশে অংশগ্রহণকারীরা শহরের ব্যস্ততম সড়ক ডিবিরোড প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এ সময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park