1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতির ভাই বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক বিবৃতি।

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ-

খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, দিঘলিয়া শাখার প্রধান উপদেষ্টা এবং গ্রীন ফোর্স বাংলাদেশ (দুর্নীতি বিরোধী অরাজনৈতিক সংগঠন) দিঘলিয়া শাখার প্রধান উপদেষ্টা সরদার শহীদুল্লাহ আর নেই। তিনি দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের মেজ ভাই এবং প্রয়াত সাংবাদিক মামুন রেজার মেজ চাচা মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৮ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ১০টায় স্থানীয় সুতিরকুল ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা সরদার শহীদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জানা যায়, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বিষয়টি অবহিত হয়ে তারা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, খুলনা শাখার কাছে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন।
প্রেক্ষিতে সেনা সদর দপ্তরের নির্দেশানায় ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট আবরারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় মরহুমের কর্মময় জীবনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সামরিক প্রথা অনুযায়ী সম্মান জানানো হয়। এক মিনিট নীরবতা পালন, সশস্ত্র সালাম ও জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়।
জানাজা শেষে দাফনের পূর্বে সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমকে সশস্ত্র সালাম জানানো হয়। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় এবং দাফন শেষে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এদিকে, রাষ্ট্রীয় পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় প্রশাসনের উদ্যোগে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পুলিশ বাহিনীর সদস্যরাও জাতীয় পতাকা প্রদর্শন ও সশস্ত্র সালামের মাধ্যমে রাষ্ট্রপক্ষের সম্মান প্রদর্শন করেন।

স্থানীয় মুক্তিযোদ্ধারাও মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযোদ্ধা পতাকা প্রদর্শন ও ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে তারা তাদের সহযোদ্ধাকে শেষ বিদায় জানান।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা সরদার শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক ও এস এম হাবিবুর রহমান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান ও এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন এবং মোঃ হাবিবুর রহমান মল্লিকসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park