1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

খুলনার দিঘলিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ-

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সততা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”
গণসচেতনতা সৃষ্টি, সততা ও নৈতিকতার চর্চা এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক।
সভাপতির বক্তব্যে দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে বিতর্কের মতো সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি দিয়ে কথা বলতে শেখে, অন্যের মতামতকে সম্মান করতে শেখে এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার সাহস অর্জন করে। ভবিষ্যতে দুর্নীতিমুক্ত ও সচেতন সমাজ গঠনে আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ দাশ, সেনহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা তথ্য আপা সাঈদা খাতুন, উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার মাকসুদা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ।
ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় ও দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সত্য ও ন্যায়ের চর্চা, আত্মবিশ্বাস এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিচারকদের বিবেচনায় দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার পান দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জিনিয়া সুলতানা রিমি।
এছাড়া বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ীদের হা‌তে পুরস্কার তু‌লে‌ দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও নিউজ মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park