1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

উপজেলা প্রতিনিধিঃ-
মো:মাহবুব হাসান (আরমান)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া বেলাভূমি ও সৈকতে যাতায়াতের সড়কের দুই পাশের প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। যা চলবে আরও দুইদিন। বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ।

এর আগে পর্যটন নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। অনেকে তাদের স্থাপনা সরিয়ে নেন। যারা সরিয়ে নেননি তাদের স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটায় সরকারি জায়গা দখল করে প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করেছিলো দখলদাররা। তাদের এসব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেয়া হলেও অনেকেই তা সরিয়ে নেয়নি। পরে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ট‍্যুরিজম পার্কের পূর্বপাশে বসানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park