1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মূল কেদ্রবিন্দুতে ঘোড়া ও আনারস।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৮ বার পঠিত

মোঃ ইব্রাহিম খলিল

সাতক্ষীরা কলারোয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ঘোড়া ও আনারস। যদিও উল্লেখিত নির্বাচনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে ঘোড়া প্রতীকে মোঃ আমিনুল ইসলাম লাল্টু, আনারস প্রতীকে এস, এম, আলতাফ হোসেন লাল্টূ, এবং মটর সাইকেল প্রতীকে আনারুল ইসলাম। তবে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে শীর্ষে অবস্থান করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু ঘোড়া প্রতীক এবং এস,এম, আলতাফ হোসেন লাল্টু আনারস প্রতীক। এই দুইজন প্রার্থীর মধ্যে ২৯ মে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে ভোট যুদ্ধ। এবার ভোটের মাঠে এককভাবে কারো আধিপত্য না থাকায় দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের।

২৯ মে তৃতীয় ধাপে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২জনই আওয়ামী লীগের। তাদের একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, ঘোড়া প্রতীক তিনি সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান এমপি ফিরোজ আহমেদ স্বপন এর বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হন আমিনুল ইসলাম লাল্টু। ভোটের মাঠে তাঁর শক্ত অবস্থান রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম লাল্টু বলেন, পাঁচ বছরে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছি। এবার নির্বাচিত হলে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখবো।

অপরদিকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস,এম, আলতাফ হোসেন লাল্টুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে কলারোয়ার চায়ের দোকানদার ফজলুর রহমান ও ভ্যানচালক শহর আলী বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে আর মানুষ ভোট দিতে কেন্দ্রে এলে ঘোড়া প্রতীকের জয় সুনিশ্চিত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park