1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কবিরহাটে জনগণের দাবীতে দুইজন এমপির উপস্থিতিতে ফারাক্কা নামে পরিচিত বাঁধ অপসারণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

–নুর আলাম বিপ্লব—

দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে নোয়াখালী জেলার কবিরাট উপজেলার আলগি খালের উপর নির্মিত ফারাক্কা বাঁধ নামে পরিচিত আলোচিত রিক্সাওয়ালার বাঁধ অপসারণ করা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালে এই বাঁধের কারণে উপজেলার অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে যায়, সোমবার( ২৪ আগষ্ট) দুপুরে স্থানীয় প্রশাসন ও নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ কেটে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের এমপি মোহাম্মদ শাহাজাহান ও স্হানীয় ৫ আসনের এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম, নোয়াখালী পানি উন্নয়নের নির্বাহী কর্মকর্তা রিফাত জামিল, নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আলী,কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুস্প চাকমা, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমেল বড়ুয়া,সাবেক নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল , পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুররহমান মনজু সদস্যসচিব বেলায়েত হোসেন খোকন সাবেক জেলা বিএনপির সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল,ও মোঃ সাহাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাদাত হোসেন ছাএদলের আহ্বায়ক জহির সদস্য সচিব হৃদয় সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা জন প্রতিনিধি স্থানীয় বাসিন্দারা। এক সময় বামনী নদীর লবণাক্ত প্রবেশ ঠেকাতে মাটির এই আড়িবাঁধটি দেওয়া হয়,পরবর্তীতে সদর কবিরহাট কোম্পানীগঞ্জে পানি নিষ্কাশনে বড় বাধা হয়ে দাঁড়ায় এই আড়িবাঁধটি।সম্প্রতি বাবনী নদীতে ক্লোজার ও ১৯ টি রেগুলেটর নির্মাণের পর এই আড়িবাঁধটি সরানো সিদ্ধান্ত নেওয়া হয়, পাশাপাশি আলগি খাল ও জালিয়া খালের ১০.৫ কিলোমিটার এলাকা পুনঃ খনন করা হয়।প্রশাসন জানায় বাধঁ অপসারণ ও খাল খনন সম্পন্ন হলে ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় নয় লক্ষ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। নোয়াখালী খাল নোয়াখালীবাসীর আশীর্বাদ না হয়ে হয়ে গেছে অভিশাপ, এই খাল পুনঃসংস্কার ও দখল মুক্ত করতে হবে তাহলে অনেক অংশে সমস্যার সমাধান হয়ে যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park