1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজার ঝিলংঝায় ২,৯৩০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৪ বার পঠিত

নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজারের সদর থানার ঝিলংজা ইউনিয়ন কক্সবাজার পলিটেকনিক বিসিক এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ২,৯৩০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী বেশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ টেকনাফ-লিংক রোড সড়ক হয়ে টেকনাফ হতে কক্সবাজার শহরের দিকে যাওয়ার সময় সংবাদের ভিত্তিতে গত ০৭ জুন ২০২৪ তারিখ অনুমান ১১.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন ০৪নং ওয়ার্ডস্থ টেকনাফ-লিংক রোড সড়কের কক্সবাজার পলিটেকনিক এর বিপরীত পাশের বিসিক মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত চেকপোষ্টে সিএনজি, অটোরিকশা তল্লাশী করার সময় সন্দেহজনকভাবে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ২,৯৩০ (দুই হাজার নয়শত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-মোঃ মনসুর (৩২), পিতা-মৃতআলী মিয়া, মাতা-জরিনা বেগম, সাং- নয়া বাজার, পশ্চিম সাতঘরিয়া পাড়া, ০৭নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজের হেফাজতে বিভিন্ন কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখতো। যা পরবর্তীতে অত্যন্ত কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park