1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান হত্যার মূল হোতা আল-আমিন র‍্যাব কর্তৃক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পঠিত

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান(১৫)কে হত্যার ঘটনার মূল হোতা আল আমিন(১৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চরশিমুলচুড়া এলাকার রহিম মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ফেব্রুয়ারি সন্ধ্যায়
আরিফ, আসমান ওরফে মনির হোসেন এবং মোখলেসুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জন লোকের সাথে
বিপ্লব হাসানের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে একই দিন রাত ১টার দিকে বিপ্লব হাসান কান্দাপাড়া এলাকার ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে আল আমিন সহ অন্যান্যরা বিপ্লব হাসানকে পরিকল্পিত ভাবে খুনের উদ্দেশে
বুকে ও নাভির উপর ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন আরিফ(২১)কে আটক করে পুলিশে সোপর্দ করে এবং বিপ্লব হাসানকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ফেব্রুয়ারি বিকেলে বিপ্লব হাসান মৃত্যুবরণ করে। পরে বিপ্লব হাসানের বাবা মো. কাবিল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একই দিনে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আল আমিন আত্মগোপনে চলে যায়।

অবশেষে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উত্তরখান এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানায় হস্তান্তর করে।

নিহত বিপ্লব হাসান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চর কারিয়া দরিপাড়া গ্রামের বাসিন্দা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park