
ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ
সংসদ সদস্য ঠাকুরগাঁও দুই আসনে মাজহারুল ইসলাম সুজনের পদক্ষেপে দুটি হাসপাতাল একটি বালিয়াডাঙ্গী ও অপরটি হরিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। ২ জন চিকিৎসক, ১৭ জন নার্স এবং ৭ জন কর্মচারী আপন কর্মস্থল ছেড়ে জেলা শহরে হাসপাতালে ডেপুটশন নিয়ে কাজ করছিলেন। হাসপাতাল ২ টি মাসিক সভায় হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সভাপতি এমপির সামনে তুলে ধরেন, সভায় ডেপুটেশনে থাকা চিকিৎসক, নার্স, কর্মচারীদের বেতন ভাতা বন্ধের নির্দেশ জন্য সিভিলে সার্জনের দপ্তরের সুপারিশ পত্র পাঠানো হয়। পত্র পাওয়ার পর সিভিলে সার্জন ডেপুটশন বাতিল করে স্ব স্ব কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেন। এমপি বলেন এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ চলমান থাকবে। এমপি বলেন ২ টি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত বিনামূল্যে পাবে। এমপি আরো বলেন, শূন্য পদ গুলোতে চিকিৎসার পদায়ন চেয়েছি এবং হাসপাতাল গুলোকে সেবার মান উন্নয়নে জন্য সকল পদক্ষেপ বিদ্যমান থাকবে।