1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

উচ্ছেদের ১০ মাস পর আবারও দোকানপাট ব্রাহ্মণপাড়ায় সরকারি খালের উপর অবৈধভাবে ১৩টি দোকান নির্মাণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান
বিশেষ প্রতিনিধিঃ-

ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া সরকারি খালের উপর ১৩ টি দোকান উচ্ছেদের ১০ মাস পর আবারও অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলার তৎকালীন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউসার হামিদ গতবছর ২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে এ অভিযান পরিচালনা করেন।এবং সরকারি খালের উপর উক্ত অবৈধ দোকান গুলো উচ্ছেদ করেন।

চান্দলা ইউনিয়ন ভুমি অফিস সূত্রে জানা যায় , উপজেলার দক্ষিণ চান্দলা চারিপাড়ায় খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাল দখল করে ১৩ টি দোকান নির্মাণ করে ভোগদখল করে আসছিল ওই এলাকার কিছু লোক। পরে স্থানীয় এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে গতবছর ( ২ নভেম্বর) তৎকালীন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ এর নেতৃত্বে অবৈধভাবে নির্মাণ করা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সার্ভেয়ার মোঃ কবির আহমেদ, ব্রাহ্মণপাড়া থানার এএসআই সাহাবুলসহ পুলিশের একটি দল।

বর্তমানে উচ্ছেদকৃত দোকানের মালিকরা উক্ত জায়গায় ১০ মাস পর আবার অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ফেলেছে।

এ ব্যপারে চান্দলা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল হোসেন বলেন,চান্দলা ইউনিয়নের চারিপাড়া খালের উপর অবৈধ দোকানপাট উচ্ছেদের ১০ মাস পর আবার ও অবৈধভাবে দোকানপাট নির্মাণ করেন।আমি ও আমার অফিস সহায়ক সরজমিনে গিয়ে বাধা দিলেও তারা অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ফেলেছে। আমি উক্ত বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।

অবৈধ দোকানপাট নির্মানকারীরা হলেন দক্ষিণ চান্দলা চারিপাড়া গ্রামের অবিদ মিয়ার ছেলে মোঃ হোসেন মিয়া, আব্দুল হাকিমের ছেলে সিরাজুল ইসলাম, তার ভাই আলী আহমেদ, মৃত তবদল হোসেনের ছেলে সহিদ মিয়া, তার ভাই আবু তাহের, ইউনুস মিয়া, মৃত নাসির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত আব্দুল মজিদের ছেলে সিদ্দিকুর রহমান, তার ভাই সুলতান আহমেদ, মোঃ জহির মিয়া, মৃত আব্দুল মালেক এর ছেলে মফিজুল ইসলাম, তার ভাই শফিকুল ইসলাম ও তোতা মিয়ার ছেলে দুলাল মিয়া।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, বিষয়টি আমি সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া সরকারি খাল দখল করে যদি কেহ দোকান নির্মাণ করে তা হলে তাদেরকে আবারও উচ্ছেদ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park