1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

আসন্ন পৌরসভা নির্বাচনের প্রতিক বরাদ্দ সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ফখরুদ্দিন তহসিন
আমতলী বরগুনা প্রতিনিধিঃ
আসন্ন পৌরসভা সাধারণ নির্বাচনে মেয়র, পুরুষ কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উৎসব মূখর পরিবেশে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী এ প্রতিক বরাদ্দ দেন।

জানা গেছে, আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। শুক্রবার মেয়র, পুরুষ কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে বরগুনা জেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল হাদী এ প্রতিক বরাদ্দ দেন। এতে মেয়র পদে মতিয়ার রহমান “মোবাইল ফোন”,বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁন “হ্যাঙ্গার”, জিল্লুর রহমান “নারিকেল গাছ”, নুসরাত জাহান “বরশি”, জহিরুল ইসলাম খোকন “ক্যারাম বোর্ড”, ইফতেকার হাসান “চামচ”, আব্দুল্লাহ আল মামুন “কম্পিউটার”, আবুল কালাম আজাদ “জগ” ও কামাল হোসেন “ইস্ত্রি” প্রতিক পেয়েছেন।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, সঠিক প্রক্রিয়ায় মেয়র, পুরুষ কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park