
ফখরুদ্দিন তহসিন
আমতলী বরগুনা প্রতিনিধি।
আমতলী উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এ ভোট গ্রহন। তবে কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই উপজেলায় ভোট গ্রহন শেষ হয়েছে।
জানাগেছে, বুধবার সকাল থেকে শান্তিপুর্ণভাবে আমতলী উপজেলায় চলে ভোট গ্রহন । তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকাল ৮ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্র ছিল ভোটার শুন্য। ভোট দিতে লাইনে দাড়িয়ে থাকতে হয়নি ভোটারদের। একজন ভোট দিতে গেলে আবার পাঁচ মিনিট পরে আরেকজন ভোটার এসে ভোট দিয়ে গেছেন। আবার বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কিছু ভোটার আসেন। তারা ভোট দিয়ে চলে যায়। দুপুর ১২ টার পরে ভোটার শুন্য ছিল অধিকাংশ ভোট কেন্দ্র। সর্বশেষ চার পর্যন্ত আমতলী উপজেলার ২৪% ভোট গ্রহন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা। এ উপজেলায় এক লক্ষ ৭২ হাজার তি’শ ৩৭ ভোট।ভোটার শাহ আলম বলেন, খুব সুন্দর ভোট হয়েছে। কোন প্রভাব ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমতলী পৌর শহরের বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ভোটার জিয়া উদ্দিন সিদ্দিকী বলেন, সুষ্টু ভোট গ্রহন হয়েছে। শান্তিপুর্ণ ভোটে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, শান্তিপুর্ণ ভোট গ্রহনে কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।