1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আমতলীতে মামলার বাদীর হাজতবাস আসামী খালাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

আমতলী (বরগুনা) সংবাদদাতাঃ-

একটি মিথ্যা গাছকাটা মামলার বাদী মাসুম তালুকদারকে বিকেল পাচটা পর্যন্ত হাজতবাস এবং আসামী মোঃ ইফতেখায়রুল রাসেল ও নৈশ প্রহরী রাজু তালুকদারকে অব্যহতি দেয়া হয়েছে। আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ রাকিবুল হাসান বৃস্পতিবার এ আদেশ দেন। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলার চলাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে এক একর জমি দান করেন নাদের তালুকদার ও তার সহযোগীরা। ওই জমির মধ্যে থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ ৬৫ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইফতেখায়রুল রাসেল অবশিষ্ট জমি উদ্ধারের চেষ্টা চালায়। এতে ক্ষুব্ধ হন জমি দাতারা। এ ঘটনায় মাসুম তালুকদার বাদী হয়ে প্রধান শিক্ষক রাসেল ও নৈশ প্রহরী রাজু তালুকদারকে আসামী করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা গাছকাটা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার এ মামলায় আসামী শিক্ষক রাসেল ও রাজু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক দীর্ঘ শুনানী শেষে মিথ্যা মামলা দায়ের করায় বাদী মাসুম তালুকদারকে বিকেল পাঁচটা পর্যন্ত হাজত বাসে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে দুই আসামীকে মামলা থেকে অব্যহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন। বিচারকের এমন ঘটনার আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আসামী পক্ষের আইনজীবি সৈয়দ-নুহু-উল আলম নবীন বলেন, মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় বিচারক মামলার বাদীকে বিকেল পাঁচটা পর্যন্ত হাজতবাসে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুই আসামীকে মামলা থেকে অব্যহতি দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park