
ফখরুদ্দিন তাহসিন
আমতলী বরগুনা প্রতিনিধিঃ
“স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্য কে সামনে রেখে আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
আজ (২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন সহ অন্যন্য জনপ্রতিনিধি গন
স্থানীয় সরকার দিবসে রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকারের এক যুগের ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের অনুকূলে বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে, যা একটি বিরাট মাইলফলক।
জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরো গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরো জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।