
মাহাবুব হাসান খান, স্টাফ রিপোর্টার :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে,কালিয়াকৈর এ কেন্দ্রীয় শহীদ মিনারে, ভাষা শহীদদের স্মরণে,শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এডঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক, মহসিন সরকার, যুগ্ম আহবায়ক নাজমুল মন্ডল,আহবায়ক সদস্য, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম, যুবদল নেতা রানা হামিদ, নজরুল ইসলাম, বুলবুল সরকার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন মামলা হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না সামনের দিন আরো কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।
তিনি আরো বলেন বিগত দিন যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে সবাই একতাবদ্ধ ছিলাম আবারো আমরা দেখিয়ে দিতে চাই গাজীপুর জেলা যুবদলের হাত কতটা শক্তিশালী