1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আতিকুজ্জামান সনির উদ্যোগে বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। রোটারি ক্লাব অব যশোরের আয়োজনে এবং দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও বি.এন.এস চক্ষু হাসপাতাল, খুলনার সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় এ চক্ষু চিকিৎসা কার্যক্রম। শিবিরে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যেসব রোগীর চোখের অপারেশন প্রয়োজন, তাদের অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন (IOL) করার ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

চক্ষু শিবিরে রোটারি ক্লাব অব যশোরের চিকিৎসক ডা. হাসিবুর রহমান ও ডা. সাদিয়া আফরিন উপস্থিত থেকে রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি আবেদার আলী, যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, রোটারি ক্লাবের সদস্য রবিউল ইসলাম রবি, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দ্বীপু, সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

চক্ষু চিকিৎসা শিবিরের অন্যতম উদ্যোক্তা ও সৌজন্যে ছিলেন রোটারিয়ান এ.কে.এম. আতিউজ্জামান সনি, সদস্য, রোটারি ক্লাব অব যশোর। তাঁর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে।

আয়োজকরা জানান, শিবিরে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে যাদের অপারেশন প্রয়োজন, তাদের পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করা হবে।

স্থানীয়রা বলেন, অর্থের অভাবে অনেক অসহায় মানুষ চোখের চিকিৎসা করাতে পারেন না। তাদের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতিউজ্জামান সনির উদ্যোগে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park