
মাহাবুব হাসান খান,
স্টাফ রিপোর্টার :
শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে গাজীপুর জেলা বিএনপি’র উদ্যোগে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক,
জননেতা আলহাজ্ব কাজী ছাইয়্যেদুল আলম বাবুল
গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক
যুবদলের যুগ্ন আহবায়ক : নাজমুল মন্ডল
বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ
লিফলেট বিতরণ ফ্রম।
লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন মূল্য বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ নিঃস্ব, ক্ষুধার্ত ও ঋণগ্রস্থ। এই শীতের মওসুমেও এক কেজি কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ১২০টাকা, মুলা ৪০ টাকা, কচুরমুখী ১০০টাকা, বেগুন ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, শশা ৭০ টাকা, মুরগীর উচ্ছিষ্ট পাখনা ও পা ১২০ টাকা আর এক হালি মুরগীর ডিম ৮০ টাকায় কিনে সন্তানের মুখে খাবার তুলে দিতে শেষ সম্বল বিক্রি করতে বাধ্য হওয়া কোটি কোটি দরিদ্র মানুষ ১৯৭৪ সালের দুর্ভিক্ষের আশংকায় কাতর ও ক্ষুব্ধ। ২০২২ সালের সিপিডি সংলাপে যেখানে ঢাকায় ৪ জনের পরিবারের মাসিক নিম্নতম ব্যয় ১৮ হাজার ১১৫ টাকা বলে দেখানো হয়েছে সেখানে ২০২৪ সালে কার্যকর গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরী নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫ শত টাকা। দেশে বেশির ভাগ শ্রমিকের মজুরী এর চেয়েও অনেক কম।