
ফখরুদ্দিন তহসিন
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আগুনে পুড়ে গেছে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামের আসলামের একমাত্র অবলম্বন স্ব-মিলটি। এতে তার অন্তত ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে দিশেহারা আসলাম। ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে।
জানাগেছে, আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে মোঃ আসলাম মিয়া গত পাঁচ বছর আগে ১৫ লক্ষ টাকা ব্যয়ে স্ব-মিল নির্মাণ করে। ওই স্ব-মিলের আয় দিয়েই তার পরিবার ভরন-পোষণ করতো। শনিবার গভীর রাতে বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয়দের নিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তার স্ব-মিলেনর মেশিনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত আসলামের ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। স্ব-মিল মালিক আসলাম বলেন, আমার কিছুই রইলো না। জীবনে যা আয় করেিেছ তা এক নিমিশেই শেষ হয়ে গেলো। আমার এখন পথে বসা ছাড়া উপায় নেই।
আমতলী ফায়ার সার্ভিসের লিডার মোঃ গোলাম মোস্তফা বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে।
আমতলী উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে আর্থিক সহায়তা করা হবে।