1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

অবৈধ ব্রিকফিল্ডে রাতে মাটি বহনকারী ডাম্পার ট্রাক উল্টে ড্রাইভার আহত।

  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৫৯ বার পঠিত

এম এ এইচ জয়।
স্টাফ রিপোর্টার।

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৯নং ওয়ার্ড বাঙ্গালী পাড়া অবৈধ E.B.M ব্রিকফিল্ডের মাটি বহনকারি ডাম্পার ট্রাক উল্টে ড্রাইভার গুরুতর আহত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) রাত ৯টায় এই দূর্ঘটনা’টি ঘটে। আহত ড্রাইভার হল, চকরিয়ার উত্তর মানিকপুর বারআউলিয়া পাড়া ২নং ওয়ার্ডের মোঃ আব্দুল সালামের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৫) তার বাম কাঁধ সহ ০৩ টি- বুকের পাঁজর ভেঙ্গে গেছে এবং মাজায় বুকে ও পিঠে প্রচন্ড আঘাত হয়েছে বলে জানা যায়। আহত ড্রাইভার মোঃ সাজ্জাদ হোসেন এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ২নং ওয়ার্ড ১৯ নং বেডে ভর্তি আছে বলে জানা যায়।

জানা যায় রাত হলে রোয়াজা পাড়া থেকে ফসলি জমি ও উঁচু পাহাড়ের মাটি স্কেভেটর দিয়ে কেটে ডাম্পার ট্রাক দিয়ে অবৈধ ব্রিকফিল্ডে নিয়ে আসেন। দিনের বেলা স্কেভেটর ও ডাম্পার ট্রাক’টি মাটি কাটা স্থান থেকে সরিয়ে নেন।

রাত গভীর হওয়াতে ব্রিকফিল্ডের মাটি ফেলতে গিয়ে ট্রাক’টি উল্টে ড্রাইভার ডাম্পারের নিচে পড়েন, গাড়ি পড়ার শব্দ শুনে ব্রিকফিল্ডের শ্রমিকরা উপস্থিত হয়ে ডাম্পারের নিচে থেকে ড্রাইভার’কে আহত অবস্থায় উদ্ধার করে। পরে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ব্রিকফিল্ডের দোকানদার দলিলুল রহমান ও আব্দুর রহমান বলেন, আমরা গিয়ে দেখি ডাম্পার ট্রাকের ড্রাইভার নিচে পড়ে আছে। ব্রিকফিল্ডের শ্রমিকরা ডাম্পার পাশে গাছ দিয়ে উপরে তোলে ড্রাইভার’কে আহত অবস্থা বের করে চকরিয়া হাসপাতাল নিয়ে যায়। গাড়ি’টি সামনের শো ভেঙ্গে গেছে। মাটি গুলো কোথায় থেকে এনেছে জানতে চাইলে তারা জানান, রোয়াজা পাড়া থেকে সারারাত স্কেভেটর দিয়ে কেটে ডাম্পার ট্রাক দিয়ে এই ব্রিকফিল্ডের নিয়ে আসে।

ব্রিকফিল্ডে কেরানি বেলাল উদ্দিন বলেন,ডাম্পার ট্রাক’টি মাটি ফেলতে গিয়ে উল্টে যায়। ড্রাইভার আহত অবস্থা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ব্রিকফিল্ডে ম্যানেজার আবু বকর। পরে কোম্পানি এসে গাড়ি নিয়ে যায়।
ব্রিক ফিল্ড মালিকের নাম্বারে ফোন দিয়ে নাম্বারটি বন্দ পাওয়া যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park