1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত এর ঘটনায় ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪১৫ বার পঠিত

মোঃ জাকির হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি।

রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

ফলে দুপুর ২টা থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে আসে।

এ দিকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত হওয়ার আগে টাঙ্গাইল, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন লাইনের রেল স্টেশনে পাঁচটি ট্রেন আটকে পড়ে।

রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর আটকে থাকা ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়।

এর আগে রংপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গতকাল মঙ্গলবার ভোর ৪টা ৫৭ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আগবেতর তারাবাড়ি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হননি। এরপর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে দুই কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়।

পরে সকাল সাড়ে ১০ টার দিকে উদ্ধার কাজ শুরু করেন রেলের উদ্ধার কর্মীরা। পরে রিলিফ ট্রেনের যান্ত্রিকত্রুটির কারণে সেটিও বিকল হয়ে যায়।

এ জন্য ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধার কাজ চালায় রেল কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম বলেন, টাঙ্গাইল রেল স্টেশনের আগবেতর তারাবাড়ি এলাকায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস, সেতুর পশ্চিমে সিরাজগঞ্জ এক্সপ্রেস ও জামতৈল স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ছাড়াও মির্জাপুরের মহেড়ায় উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে আটকা পড়ে।

এ দিকে ট্রেন আটকে পড়ে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৭ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আগবেতর তারাবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটিতে যাত্রীদের মালামাল ছিল।

পরে ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রীদের টাঙ্গাইল কমিউটার ট্রেনের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। এ ছাড়া কিছু যাত্রী যাত্রীবাহী বাসে করে তাদের গন্তব্যে চলে যান।

রেলের বগি লাইনচ্যুতর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী বলেন, ১৬টি বগির মধ্যে ১টি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

প্রাথমিকভাবে এটাকে নাশকতা মনে হচ্ছে না। রেলের উদ্ধারকারীদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে।ন্য ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধার কাজ চালায় রেল কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park