1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

কালিহাতীতে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর ঈদ সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় এক হাজার নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। একইসঙ্গে তিনি স্থানীয় নেতা-কর্মী ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় কালিহাতী পৌর চত্বরে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেনজীর আহমেদ টিটো নিজ হাতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ঈদ সাম্যের প্রতীক। সকল বিভেদ ভুলে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এবং স্থানীয় বিএনপি মহিলা দল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।

শেষে অতিথিরা উপস্থিতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।

শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park