1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

মো. হুমায়ুন কবির
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ-

পটুয়াখালীর গলাচিপায় এই প্রথমবারের মতো পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার অধীনে এটিএম এবং সিআরএম বুথের উদ্বোধন করা হয়েছে।
২১/১১/২৪ তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় পূবালী ব্যাংক গলাচিপা শাখার আয়োজনে শহরের আনন্দ পাড়া মোড়ে সড়কের পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার গাজী হাসানুজ্জামান ও সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম।
পূবালী ব্যাংক গলাচিপা শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে পুবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার পরিচালন ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হোসাইন, ক্যাশ অফিসার মোহাম্মদ আরিফুর রহমান রনিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন, গলাচিপা শাখার অধীনে এটিএম এবং সিআরএম বুথের সকল ব্যাংকের ড্যাভিট এবং ক্রেডিট কার্ড দিয়ে ২৪ ঘন্টা টাকা উত্তোলন এবং পূবালী ব্যাংকের যেকোন শাখার হিসাব নাম্বারে টাকা জমাদানের সুবিধা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park