1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নওগাঁয় ধানের দাম বেড়েছে মন প্রতি ৫০-৬০ টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

” কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :-

নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে আমন ধান। তবে সরবরাহ কমায় বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সবধরণের ধানের দাম প্রতিমণে ৫০-৬০ টাকা বেড়েছে। তবে এক মাসের ব্যবধানের বেড়েছে মনে ১০০ টাকা পর্যন্ত। ভাল দাম পেয়ে খুশি কৃষক।

জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরি হাট। ভোরের আলো ফোটার পর এ হাট শুরু হয়ে চলে সকাল ৯টা পর্যন্ত। এ হাটে স্বর্না-৫ ধান ১৪৪০-১৪৫০ টাকা, ব্রি-৪৯ জাতের ধান ১৫০০ টাকা, ব্রি-৫১ জাতের ধান ১৪১০-১৪২০ এবং চিনিগুড়া ২১০০-২২০০ টাকা মন। এছাড়া ইরি বোরো মৌসুমে পুরোনো ধান মনে ৩০-৪০ টাকা বেড়ে জিরাশাইল, কাটারিভোগ ও সুভলতা ১৬৫০-১৭০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে।

কৃষকরা বলছেন – হাটে ধানের পরিমান কম আসছে। সে তুলনায় ব্যবসায়ির সংখ্যা বেশি। প্রতিযোগীতা করে বেশি দামে ধান কিনতে হচ্ছে। এতে বেড়েছে দাম। বর্তমানে বাজারে সবকিছুর দাম উধ্বগতি। সে তুলনায় বেশি পাওয়ায় খুশি কৃষকরা।

মহাদেবপুর উপজেলার রসুলপুর গ্রামের কৃষক উৎপল চন্দ্র বলেন, এক সপ্তাহ আগে ধান বিক্রি করেছি ১ হাজার ৪৮০ টাকা মন দরে। সপ্তাহের ব্যবধানে মনে বেড়েছে ৫০-৬০ টাকা। ব্রি-৪৯ জাতের ধান ১ হাজার ৫৩০ টাকা মন। ৫ মন বিক্রি করেছি। দাম বাড়ায় খুশি। তবে ধানের দাম ১৫শ টাকা মন হলে সুবিধা হবে। কারণ বর্তমানে সবকিছুর দামই উধ্বগতি। এছাড়া কীটনাশকের দামও কমানো দরকার।

আড়ৎদার আফজাল হোসেন বলেন – কৃষকরা প্রয়োজন ছাড়া হাটে ধান বিক্রির জন্য নিয়ে আসছে না। এ কারণে হাটে ধানের পরিমাণ কম। চাহিদা মতো ধান পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামে ধান কিনতে হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park