1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

সন্ধা নদীতে গোসলে গিয়ে ভেসে গেলেন বর,

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার সৈয়দ মো:স্বাধীন,,,,

শুক্রবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের উজিরপুরে উপজেলার চতলবাড়ি এলাকায় গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে মিরাজুল ইসলাম আরিফ (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন,উদ্ধার অভিযান চলছে,উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মো. নজরুল ইসলাম বলেন, বর স্রোতের টানে ভেসে গেছেন। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন,নিখোঁজ আরিফ গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মিন্টু খানের ছেলে,তিনি স্কয়ার টেক্সটাইলের গাড়িচালক
উজিরপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি জানান, আরিফ মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন, শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের মেয়ে নিপা আক্তারের সঙ্গে কাবিন হয় তার,এরপর বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতে গায়ে হলুদের আয়োজন করা হয়, পরে দুপুর সাড়ে ১২টার দিকে সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন আরিফ। এ সময় স্রোতের টানে হারিয়ে যান তিনি,এখন উদ্ধার কাজ চলমান আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park